প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠান চলছে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনপ্রথা অনুসারে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। রবিবার সকাল ১০টা ৪২ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং এজলাস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা।

রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে আপিল বিভাগের এজলাস কক্ষে প্রবেশ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। তার সঙ্গে আপিল বিভাগের অন্য তিন বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন। তারা আসন গ্রহণ করার পর প্রথা অনুযায়ী প্রধান বিচারপতির জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। জীবন বৃত্তান্ত পাঠ করেন  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।