ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালত এই দিন ধার্য করেন।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও সিনিয়র পুলিশ কমিশনার (রমনা জোন) হাসান আরাফাত প্রতিবেদন জমা দেননি। পরে আদালত আগামী ৬ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৫ সালে ৩ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপি'র সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সহসভাপতি মোহাম্মদউল্লা মামুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে।