রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্য দেওয়ার আগে প্রধান বিচারপতি তার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আত্মত্যাগের ফসল আজকের বাংলাদেশ।’