এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহীম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের কর্তকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত আবদুল হামিদ ছাড়া রাষ্ট্রপতি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে সিইসি বলেছেন, রাষ্ট্রপতি পদে আর কোনও প্রার্থী না থাকলে যাচাই-বাছাই শেষে ৭ ফেব্রুয়ারি একক প্রার্থীকে তারা বিজয়ী ঘোষণ করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। আর সংসদ ভবনে ভোটগ্রহণ করা হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।