জাপা মহাসচির রুহুল আমিন হাওলাদার (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)জাতীয় পার্টির (জাপা) মহাসচির রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে নির্বাচন করবে। তবে তারা নির্বাচনে অংশ না নিলে জাতীয় পাটি আলাদা নির্বাচন করবে।’ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কা্র্যালয়ে সাংবাদিকের এসব কথা বলেন মহাসচিব।
এ দিন সকাল ১১টায় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে জাপার প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়।
পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। নির্বাচনের আগে এপ্রিলে বিভাগ ওয়ারি সাংগঠনিক লংমার্চ করা হবে। এছাড়া জেলায় জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়।