বুধবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সহ-সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক রুহুল আমিন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, 'তাদেরকে (অভিযুক্তদের) বহিষ্কার করা হয়েছে৷ কারণ তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।'