খালেদা জিয়ার জামিন আবেদনের বিরোধিতা করবে দুদক

দুদকউচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করা হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরোধিতা করবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান একথা জানিয়েছেন।

রবিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন করা হবে কিনা জানতে চাইলে খুরশিদ আলম জানান, নিম্ন আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি চেয়ে আবেদন করা হয়েছে। কপি পাওয়ার পর তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রায়ের কপি চেয়ে দুদক আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) আবেদন করেছেন বলেও তিনি জানান।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মামলাটি যেহেতু দুদকের। তাই দুদক সাজা বৃদ্ধির বিষয়ে আপিল করবে। তবে তারা আপিল না করলে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’