রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ।
মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ, সাপ্তাহিক’র সম্পাদক গোলাম মোর্তোজা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল।