সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫তম বৈঠক।
বৈঠকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩ ধারায় ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আইনের অন্যান্য ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ পর্যন্ত সর্বমোট ২৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে মোট ৭৫৮টি গণশুনানি, দুই হাজার ৮২৩টি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া অধিদফতর ১৭ লাখ ৫০ হাজার পোস্টার, লিফলেট বিতরণ করে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০১৮ প্রাঙ্গণে স্থাপিত স্টলে অধিদফতরের কর্মকর্তাদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০টি প্রতিষ্ঠানকে মোট আট লাখ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় বলেও উল্লেখ করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। খবর বাসস।