আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছবি আঁকলেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা (ভিডিও)

ছবি আঁকছেন চন্দ্রিকা কুমারাতুঙ্গাশ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছাত্রাবস্থায় প্যারিসে থাকাকালে শেষবারের মতো তুলি হাতে নিয়েছিলেন। এত বছর পর বুধবার আবারও হাতে তুলি ধরলেন, ছবি আঁকলেন তিনি। উপলক্ষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলম্বোয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন চন্দ্রিকা কুমারাতুঙ্গাসহ শ্রীলঙ্কা সরকারের কর্মকর্তারা।

ছবি আঁকছেন একজন অতিথিএ বিষয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ চন্দ্রিকা কুমারাতুঙ্গা আমাকে বলেছেন প্যারিসে থাকার পর এই প্রথম ব্রাশ হাতে নিলাম।’ চন্দ্রিকা কুমারাতুঙ্গা ৭০ এর দশকের প্রথমার্ধে প্যারিসে পড়তে গিয়েছিলেন। রিয়াজ হামিদুল্লাহ আরও বলেন, ‘চন্দ্রিকা কুমারাতুঙ্গা আমাকে বলেছেন, আগামী বছর আরও বড় আকারে ল্যাংগুয়েজ ফেস্টিভ্যাল হিসেবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এ আয়োজন করার জন্য।’

রঙ তুলিতে ভাষার প্রতি ভালোবাসাবুধবার সকালে কলম্বোর বিহারামহা দেবী পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছাড়াও শ্রীলঙ্কার ন্যাশনাল কোএগজিসটেন্স, ডায়ালগ অ্যান্ড অফিসিয়াল ল্যাংগুয়েজ মন্ত্রণালয়, অফিস ফর ন্যাশনাল ইউনিটি অ্যান্ড রিকনসিলিয়েশন, শ্রীলঙ্কা ফাউন্ডেশন ইনস্টিটিউট, শ্রীলঙ্কা স্কাউটস, কূটনীতিক সম্প্রদায়ের কর্মকর্তা, স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।

ছবি আঁকায় অংশ নেন শিক্ষার্থীরাওরাষ্ট্রদূত বলেন, ‘অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নরওয়ে, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতসহ অনেক দেশের কূটনীতিকরা অংশ নেন।’ তিনি আরও বলেন, ‘আমরা পার্কে অনেকগুলো ক্যানভাস রেখেছিলাম, যেখানে কূটনীতিকসহ অতিথিদের অনেকে তাদের নিজেদের ভাষায় বিভিন্ন কথা লিখেছেন। তাদের পাশাপাশি সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরাও ছবি আঁকায় অংশ নেন।’

ছবি এঁকে ভাষার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান অতিথিরাভিজ্যুয়াল অ্যান্ড পারফরমিং আর্টস বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পার্কে আটটি বৃহৎ আকারের ক্যানভাস স্থাপন করেছিলেন। যেখানে অংশগ্রহণকারীরা তাদের নিজেদের ভাষায় মন্তব্য, ইমোশন ও ছবি এঁকেছেন।

এছাড়া, অনুষ্ঠানে রক্তদান কর্মসূচিও ছিল, যেখানে ১৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।