রাজধানীতে একলাখ ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

ইয়াবা উদ্ধাররাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একলাখ ২০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে  বিস্তারিত জানানো হবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।