উৎসবমুখর পরিবেশে ডিইউজে নির্বাচনের ভোটগ্রহণ চলছে


উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকাল ৫টায়। বিপুল সংখ্যক ভোটারের সমাগম হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলছে ভোটগ্রহণ। সকাল ১১টা পর্যন্ত ৩০০’র বেশি ভোট জমা পড়েছে বলে জানিয়েছেন ডিইউজে র বর্তমান সভাপতি শাবান মাহমুদ।

IMG_20180228_110932_HDRনির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ হাজার ২৩৩ জন ভোটার রয়েছেন।

IMG_20180228_110716_HDRএর আগে বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।