বুধবার ঔষধ প্রশাসন অধিদফতরকে বাংলাদেশ অ্যাক্রেডিশন বোর্ডের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধিদফতরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা সালমান এফ রহমান, সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, তাতে এই উন্নয়নের ধারা আরও বেগবান করতে জনগণ আগামীতেও আওয়ামী লীগকেই ভোট দেবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনার নেতৃত্বের সরকারই আবার দরকার।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের বিদ্যুৎ সংকটের সমাধান করে আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছে। জঙ্গি উত্থান বন্ধ করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এক সময় বাংলাদেশ বাইরের দেশ থেকে ওষুধ আমদানি করতো। কিন্তু আজ আমাদের ওষুধ শিল্প দেশের চাহিদা মিটিয়ে ১৫১টি দেশে ওষুধ রফতানি করছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ খাত রফতানি বাড়িয়ে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখে চলেছে। আমাদের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন বলেই বিশ্ববাজারে এই অবস্থান অর্জন করতে পেরেছে।’
তিনি বলেন, ‘ওষুধ উৎপাদনে সহযোগিতা করার জন্য দেশেই কাঁচামাল উৎপাদনের সুযোগ করে দিচ্ছে সরকার। ঢাকার অদূরে মুন্সীগঞ্জে তৈরি করা হয়েছে এপিআই পার্ক।’
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে এপিআই পার্কে শিল্পকারখানা স্থাপনের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই প্রধানমন্ত্রী পার্কটি উদ্বোধন করবেন।’
খবর: বাসস।