সিরিয়ায় গণহত্যা বন্ধে বিশ্ব বিবেক সোচ্চারে মানববন্ধন

গণহত্যাসিরিয়ায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিরোধে বিশ্ব বিবেক সোচ্চার করার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুরাও অংশ নেন।
বক্তারা বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে জীবন ও মানবতা। জীবন ও মানবতা রক্ষাই সবচেয়ে বড় এবাদত। যেকোনও অজুহাতে মানবতার সংকটে নির্বিকার থাকা অমানুষিকতা। জীবন ও মানবতার বিরুদ্ধে কোনও ধর্ম হয় না, ধর্মের ছদ্মনামে অধর্ম হয়। সিরিয়া, আরাকান, ফিলিস্তিন, ইয়েমেনসহ দুনিয়ার সর্বত্র খুন, জুলুম, ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’
ইমাম হায়াতের পরামর্শে মানববন্ধনে সভাপতিত্ব করেন আরেফ সারতাজ। আরও উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলনের মহাসচিব শেখ রায়হান রাহবারসহ অন্যান্য নেতারা।