জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় কমিশন আমাদের যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিনই পুলিশের কাজ একেকটা চ্যালেঞ্জ। পুলিশ কাজে যোগ দেওয়ার পর থেকেই চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে। সুতরাং যখন যে চ্যালেঞ্জ সামনে আসবে, সে চ্যালেঞ্জ আইনের মধ্যে থেকে, পেশাদারিত্বের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমরা পালন করি।’
কোথাও যদি ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ব্যত্যয় ঘটলে আইনে তো বলাই আছে। কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্ট করে, অথবা আইন-শৃঙ্খলা ব্যাঘাত ঘটায়, তখন কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তা আইনে লিপিবদ্ধ আছে। আইন অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে।’