ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীরা সংখ্যাগরিষ্ঠ

আইনজীবী সমিতিঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শনিবার রাতে ভোট গণনা শেষে এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এতে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৮টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন তারা। সভাপতিপদসহ ১৩ পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা।

প্রধান নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট জুয়েল সিকদার এই তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ৮টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন,  সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির এবং দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ।

নীল প্যানেলের ৪ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন, সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

সাদা প্যানেলের সদস্যপদে বিজয়ী ৬ জন হলেন, আব্দুর রহমান খান মিলন, আসাদুজ্জামান বাবু, মির্জা জামাল হোসেন, সাইফুজ্জামান টিপু, সিফাত নাহার সুমি ও সুমন মিয়া।

নীল প্যানেলের ৯ জন বিজয়ী সদস্য হলেন, একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মুকতাদির আহমেদ কাজল, জাহেদ উল আলম জতি, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই ও মেহেদী হাসান বাদল।