পাট নিয়ে কবিতার আসর

পাট, ছবি: কৃষি তথ্য সার্ভিসের সাইট থেকে নেওয়াসোনালি আঁশ পাটের গৌরবগাথা, ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনা কবিতায় তুলে ধরেছেন দেশবরেণ্য ৫০ জন কবি। ‘জাতীয় পাট দিবস-২০১৮’ উপলক্ষে সোমবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় পাট নিয়ে কবিদের কবিতার আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

আসাদুজ্জামান নূর বলেন, ‘সোনালি আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পাটের ঐতিহ্য তুলে ধরতে কবিসহ সব সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে।’

মির্জা আজম বলেন, সোনালি আঁশ পাটের হরানো গৌবর ফিরিয়ে আনতে পাট-পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও আধুনিকায়ন জরুরি। তিনি বলেন, পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

পাট নিয়ে কবিতা পাঠের আসরে স্থান পায় কবি নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, অসীম সাহা, নুরুল হুদা, কাজী রোজী, নাসির আহমেদ, জেসমিন নাহার, শামীম আরা স্মৃতিসহ ৫০ জন কবির কবিতা। পাটের কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম ও রূপা চৌধুরী। খবর বাসস।