শনিবার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। তিনি বর্তমানে জেলে রয়েছেন। এ ব্যাপারে সরকারের কোনও কিছু করার নেই। আজকে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন।’
তিনি বলেন, ১৯৮৫ সালে ভোলায় গ্যাস পাওয়া গেছে। অন্যান্য সরকার এই গ্যাস কাজে না লাগালেও তার সরকার গ্যাস উত্তোলন করে ব্যবহার করতে সক্ষম হয়েছে। ভোলায় নদী-ভাঙন রোধে ব্যাপক কাজ হওয়াতে এখন আর নদী ভাঙছে না বলেও মন্ত্রী উল্লেখ করেন।
জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব অনুষ্ঠানে বক্তৃতা করেন। খবর বাসস।