সম্মেলনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলানবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং টেকসই আধুনিক জ্বালানি নিশ্চিত করতে বাংলাদেশ সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।’
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক সোলার এলায়েন্স (আইএসএ)-এর সম্মেলনে রবিবার সকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের সম্ভাবনাগুলো প্রায়ই উন্নয়নের লক্ষ্য ঠিক করে চাপিয়ে রাখা হয়। তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার কথা ভুলে যাওয়া উচিত না।’
সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলানবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সৌরশক্তির সব ক্ষেত্র গতিশীল করতে গবেষণা, উন্নয়ন ও স্থানান্তরের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে সক্ষমতা তৈরির জন্য আইএসএ-এর পক্ষ থেকে সব সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলা
তিনি বলেন, ‘গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে আমাদের অংশ ০.১ শতাংশ। কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বাংলাদেশের ওপর হুমকি ব্যাপক।’ সৌরশক্তির উন্নয়নে বিশ্ব নেতৃত্বের প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানান। খবর বাসস।