বৈঠক শেষে আদামা সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা নিরসনে জাতিসংঘ অবশ্যই বাংলাদেশের পাশে থেকে সমাধানের উদ্যোগ নেবে। গণহত্যা ও রোহিঙ্গা ইস্যুতে আইনমন্ত্রী যা বলেছেন, তা জাতিসংঘের মহাসচিবের কাছে আমি পৌঁছে দেবো।’
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টার কাছে ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি আদায়ের দাবি জানিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, সে ঘটনাও তুলে ধরেছি এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা তুলে ধরেছি। আমাদের মধ্যে আলোচনা ফলপ্রসু হয়েছে।’