পরে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ খসড়া চূড়ান্তের কথা জানান।
তিনি বলেন, ‘কমিশন ১৬টি জেলার ৩৮টি নির্বাচনি এলাকা পুনর্গঠন করেছে। আজই বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করা হবে। এর ওপর কোনও দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এটি যাচাই-বাছাই করে ৩০ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের গেজেট প্রকাশ করা হবে। ’
এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে ২০১৩ সালে একদফা সংসদীয় আসনে পরিবর্তন আনা হয়। যার কারণে এবার বড় ধরনের কোনও পরিবর্তন আসেনি এবং কোনও জেলার আসনও হেরফের হয়নি।’