বৃহস্পতিবার (১৫ মার্চ) সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কমিটির সদস্য আব্দুল মান্নান, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।
বৈঠকে ‘বালাই নাশক বিল ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিল প্রয়োজনীয় সংশোধনসাপেক্ষে সংসদে পেশের জন্য চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়।
এ ছাড়া, বৈঠকে কৃষিকাজে সেচের ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দিচ্ছে, তার সুফল যেন কৃষকরা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতা প্রদানের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন-
৩৬তম বিসিএস: ২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ
এ বছরই কারা ও সংশোধনমূলক সেবা আইন হতে পারে: আইনমন্ত্রী