দেশে স্বাধীনতা বিরোধীরা এখনও সোচ্চার: ওবায়দুল কাদের

26-03-18-President_PM_Savar Smrity Soudho-9দেশে এখনও স্বাধীনতা বিরোধীরা সোচ্চার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখনও দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। পৃথিবীর কোনও স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না। দেশের স্বাধীনতা ও অগ্রগতির বিষয়ে কাউকে কোনও প্রকার ছাড় দেওয়া যাবে না। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। খবর বাসস।