বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলেরা ব্যাংক থেকে ৯৮০ কোটি ২০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘নৌকা মার্কা’য় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দেন, সোনার বাংলা উপহার দেবো।’
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি, তারা তো লুটপাটেই ব্যস্ত, দুর্নীতিতেই ব্যস্ত। ৯৮০ কোটি ২০ লাখ টাকা তার ছেলেরা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। একটা টাকাও ফেরত দেয় নাই।’
ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার কাছে দাবি করার প্রয়োজন নাই। এই বাংলাদেশকে আমি চিনি। আমি সমগ্র বাংলাদেশ সফর করেছি। আমি জানি কোথায় মানুষের কী লাগবে।’
নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দেন, সোনার বাংলা উপহার দেবো।’
জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
আরও পড়ুন:
যে এতিমের টাকা মেরে খায়, তাকে রক্ষায় কিসের আন্দোলন: প্রধানমন্ত্রী