শুক্রবার (৩০ মার্চ) সকালে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে নৌমন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলার জনগণের জন্য শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে,তা দেখে জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
তিনি বলেন, দুর্নীতির দায়ে বিএনপি নেত্রীর সাজা হয়েছে। তাকে মুক্তি দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের, এটা সরকারের নয়। বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করে আসছে। খবর বাসস।