আরও পড়ুন: ১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই খবর জানান।
আরও পড়ুন: বদলে গেলো পাঁচ জেলার নামের ইংরেজি বানান
এনএম জিয়াউল আলম বলেন, ‘এটি দেশের ১২ তম সিটি করপোরেশন। ভূমির সীমানা ৯১.৩১৫ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮শ’ ৫৮জন। পূর্বেকার ময়মনসিংহ পৌরসভা ও আশপাশের ১৩টি ইউনিয়নের সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নের আংশিক সীমানা নিয়ে এই সিটি করপোরেশন গঠিত হবে।’