বাংলাদেশে ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাংলাদেশে ভারতীয় দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত ইস্টার্ন রেলওয়ের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সকালে ট্রায়াল রান শুরু হওয়ার সময় উপস্থিত ছিলেন।
এই ট্রেন সার্ভিস শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতে ব্যবসায়ীরা রেলপথে কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহন করতে পারবেন।
গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে এ বিষয়ে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এরই ধারাবাহিকতায় এই ট্রায়ার রান শুরু হয়েছে।