জানা গেছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়তে সহায়তার জন্য সবশ্রেণির নাগরিকদের অনুরোধ করেছেন ডিএসসিসি মেয়র। এজন্য সকাল ৮টা থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। এরপর তার নেতৃত্বে নগর ভবন থেকে বের হবে একটি শোভাযাত্রা। এই কর্মসূচিতে সহায়তা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক পর্যায়ে বৃহৎ পরিচ্ছন্নতার প্রয়োজনে সচেতনতা বৃদ্ধির জন্য এই বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছেন মেয়র। তিনি জানান, সব পদক্ষেপ শেষে গিনেস বুকে নাম নাম লেখানো গেলে তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ভারতের আহমেদাবাদের কাছে একটি শহরে ৫ হাজার ৫৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার মধ্য দিয়ে গিনেস বুকে স্থান করে নিয়েছে। সেই রেকর্ড ভাঙার চেষ্টা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিও হবে বলে আমার আশা।’
বুধবারের সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রেকিট বেঙ্কিজার বাংলাদেশ মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ।