রবিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে

 



ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে (ছবি- সংগৃহীত)ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে তিন দিনের সফরে আগামী রবিবার (৮ এপ্রিল) ঢাকায় আসছেন। তিনি পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।


বিজয় গোখলে গত জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এটি বিজয় গোখলের পরিচিতমূলক সফর। বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব।
ভারতে পররাষ্ট্র সচিবের সফরের সময় বাংলাদেশ বেতার ও অল ইন্ডিয়া রেডিও-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।