মিছিল বের করেছেন শিক্ষার্থীরাকোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন আন্দোলনকারীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। একই সময় ছাত্রীরা একটি মিছিল বের করেন।
মঙ্গলবার রাত ৮টায় বুধবারের কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সে অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করা হবে।
মিছিল বের করেছেন শিক্ষার্থীরাএ ঘোষণা দিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী নিজে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর টিএসসি সংলগ্ন এলাকা থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করেন আন্দোলনকারীরা। রাত সাড়ে ৮টার পর সড়কটি দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবারের মতো বুধবারও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়কে নেমে আন্দোলন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেই কর্মসূচি পালন করবেন তারা।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে।
ছবি: নাসিরুল ইসলাম
আরও পড়ুন:
কাল আবারও সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের