কোটা সংস্কার: ফের রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইউএপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাকোটা সংস্কারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুধবার আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাউথইস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা তাদের বিবিএ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে নর্দান, রয়েল, প্রাইম, প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

30173695_10156153009140053_558937019_o

বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অবস্থান নিয়েছেন নর্থসাউথ ইউনিভারসিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটির (আইইউবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

30174393_2071653096412184_1093564369_oবসুন্ধরা গেটে ১১টা ৪১ মিনিটে জড়ো হয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সময় তাদের সরে যেতে অনুরোধ করছে পুলিশ। ছাত্ররা  রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা ব্লক না করতে তাদের অনুরোধ করা হচ্ছে।

এনএসইউ-এর শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এছাড়া তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটার ঠাঁই নাই’ বলে স্লোগান দেয়।

কোটা সংস্কার আন্দোলনপান্থপথে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীদের গ্রিনরোড সিগন্যালের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে। বুধবার সকাল সোয়া ৯টা থেকে তারা এ আন্দোলন শুরু করে। ‘মেধাবীদের কান্না আর না, আর না ’ বলে স্লোগান দিচ্ছে। সড়ক অবরোধের কারণে পান্থপথ বসুন্ধরা সিটি, কাঁঠালবাগান, গ্রিন রোডসহ আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্ট হয়েছে।

30173656_1640256562729691_161288430_o

ড্যাফোডিল ইউনিভারসিটির শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭-৩২ পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে এখানে অবস্থান নিয়েছি। বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি থাকবে। আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, তারা যদি আগে অবস্থান কর্মসূচি সরিয়ে নেয় তবে আমরাও সরিয়ে নেবো, নয়তো আজ বিকাল ৫টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

30176491_10156153010435053_761969512_o

এদিকে, শিক্ষার্থীরা স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল করছে ধানমন্ডি ২৭-৩২ নম্বর পর্যন্ত সড়কে।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘ম’-তে মতিয়া তুই রাজাকার তুই রাজাকার’ এসব বলে স্লোগান দিচ্ছে।

30173766_10156153009165053_1709262082_oবুধবার ১১টার দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজ নীলক্ষেত মোড় অবরোধ করে ছাত্ররা। পরে বদরুন্নেসা, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। এছাড়া বাংলা কলেজ, কবি নজরুল, শহীদ সোহরাওয়ার্ধী কলেজ, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যোগ দেওয়ার কথা রয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার  অংশ নিয়েছিলেন রাজধানীর ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া, রাজধানীর বাইরেও একটি বেসরকারি বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। মঙ্গলবার সরাসরি রাস্তায় ও ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটি, নর্থসাউথ ইউনিভারসিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভারসিটি, বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, সাউথ ইস্ট ইউনিভারসিটি, ইউনিভারসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, আমেরিকান ইন্টারন্যাশনালইউনিভারসিটি-বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি, ইস্টার্ন ইউনিভারসিটি, স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভারসিটি অব বাংলাদেশ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভারসিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, প্রাইম ইউনিভারসিটি, রয়েল ইউনিভারসিটি ও বাংলাদেশ ইউনিভারসিটির শিক্ষার্থীরা। এছাড়া, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন।

30177081_1640255332729814_800943865_oসকাল ১০টা থেকে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর দুপুরে তারা সড়কে অবস্থান নিলে রাজধানীর নর্দা, রামপুরা, বাড্ডা, মালিবাগ ও মিরপুর রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দেড়টায় মালিবাগ থেকে কুড়িল বিশ্বরোডের মাথা পর্যন্ত পুরো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৪টার পর শিক্ষার্থীরা একে একে অবরোধ তুলে নিতে শুরু করলে যান চলাচল শুরু হয়। তবে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা পার হয়ে যায়।

 

আরও পড়ুন:

কাল আবারও সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের

ঢাবি ক্যাম্পাসে মিছিল, সমাবেশ শুরু করেছেন আন্দোলনকারীরা