কোটা সংস্কারের জন্য আইন মন্ত্রণালয়ের কিছু করণীয় থাকলে করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)কোটা সংস্কারের বিষয়ে যদি আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে তবে তা অবশ্যই দ্রুততার সঙ্গে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে নিম্ন আদালতের ১৫ জন বিচারকের হাতে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার এই বিষয়টি নিয়ে খুবই যত্নশীল।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি একান্তই আদালতের। এখানে আমার বা সরকারের কিছু করার নেই।’