ব্যাংক সুদের হার না কমালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসুদের হার কমানোর জন্য ব্যাংক মালিকদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ব্যাংক সুদের হার না কমালে দেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে না।  কর্মসংস্থানও তৈরি হবে না।’

শুক্রবার (১৩ এপ্রিল) বিকালে গণভবনে  ব্যাংক মালিকদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বৈঠককালে তিনি এ কথা বলেন। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় গুরুতর আহতদের এবং নিহতদের পরিবারের ১৪৪ জন সদস্যের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। নিহতদের পরিবারের সদস্যরা ও আহতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।