ছবিতে ১৪২৫ বরণ

শোভা যাত্রাবাংলা নতুন বছর ১৪২৫ বরণ করে নিতে রাজধানীজুড়েই রয়েছে নানা আয়োজন। তবে এরমধ্যে প্রধান রমনার বটমূলে ছায়ানটের আয়োজন, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা। এ দুটি প্রধান আয়োজনকে ঘিরেই কাকডাকা ভোর থেকে শুরু হয় জনসমাগম।

রমনা বটমূলে ভোর ৬টায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। বাঁশিতে ভোরের রাগালাপ দিয়ে সূচনা হলো ছায়ানট আয়োজিত বর্ষবরণের ৫১তম আয়োজন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান’। প্রায় দেড়শতাধিক শিল্পীর অংশগ্রহণে দুই ঘণ্টার এই আয়োজন সাজানো হয় ১৬টি একক, ১২টি সম্মিলন গান আর ২টি আবৃত্তি দিয়ে।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন ঢাকাবাসী। এছাড়া বাংলা একাডেমিতে বসেছে বৈশাখী মেলা, পুতুল নাচ। উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও। তারই কিছু ছবি—   

মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা

রমনা বটমূলে ছায়নটের আয়োজন

বৈশাখী মেলা

_B9I7757

_71A8073

পুতুল নাচ

_71A8440

বৈশাখী মেলা

বৈশাখী মেলা

বৈশাখী মেলা

বৈশাখী উৎসবের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা

04

ছবি: নাসিরুল ইসলাম।