রবিবার (১৫ এপ্রিল)খাদ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরাসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সভায় খাদ্যমন্ত্রী জানান, সরকারি গুদামগুলোতে বর্তমানে ১২ লাখ টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক বলে তিনি উল্লেখ করেন ।
কামরুল বলেন, সরকার এবার ১ লাখ টন ধান এবং ৯ লাখ টন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে এবং চাল কেজি প্রতি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না’।
কালো তালিকাভুক্ত চালকলগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়নি। তবে এবার কাউকে হতাশ করার ইচ্ছে সরকারের নেই। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য অধিদফতরের অন্যান্য কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাসস।