জবি শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, ছবি ফেসবুক থেকে নেওয়াপ্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
রবিউল ইসলাম কেআর নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘সত্যকে সত্য বললে চাকরি থাকবে না! আজব দেশ! নাসির স্যারের পাশে আছি! স্যারের জন্য আন্দোলন হবে! আমাদের শামসুজ্জোহা নাসির স্যারের চাকুরিচ্যুত মানি না!!!!’
31378715_1811970538824668_2431101435434237952_nইংরেজি বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বাঁধন লিখেছেন, ‘ক্ষমতার রাজনীতিতে প্রতারকরা চাটুকার সাজে আর ত্যাগীরা বিরহ নিয়ে পকেটে হাটে...... একটা মানববন্ধনের ডাক দেওয়া যায়। আগামী রবিবার প্রেসক্লাবের সামনে আসুন সকলে জড়ো হই। সিনিয়র জুনিয়র বন্ধু সবাইকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। #Stand for Nasir sir’
31430270_1811970475491341_3758392985851527168_n
আফরোজ হেলাল লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সবাইকে অনুরোধ করছি ছবিটা নিজেদের প্রোফাইলে স্থান দেবার জন্য। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব সবাই,#Stand_for_Nasir_Sir’
31351490_1811970482158007_7165462860980551680_nজবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন লিখেছেন, ‘না হ! আমি কোনও আবেগের কথা বলছি না। নাসির স্যার সত্যিই যদি অন্যায় করে থাকে, তবে অবশ্যই উনার বিচার হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কী তিনি অপরাধী? একটা সত্য আমরা সবাই জানি তা হচ্ছে, শিক্ষার্থীদের যে কোনও অধিকার আদায়ের সংগ্রামে, প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি শিক্ষার্থীদের সাথে সব সময় ছিলেন,যার কারণে বরাবরই উনি প্রশাসনের বিরাগভাজন ছিলেন।তবে কি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই উনার অপরাধ ছিলো???’
31289196_1811970535491335_242171670855417856_nগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী চয়ন রাজ লিখেছেন, ‘#Stand_for_nasir_sirজবি প্রশাসনিক ষড়যন্ত্র স্পষ্ট স্যার সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিলেন,মিথ্যা বানোয়াট অভিযোগ আর কতো?? হল আন্দোলনে স্যার এর গায়ে বুলেটের দাগ কি আমরা ভুলে গেছি????’
31416803_1811970505491338_2932589376057638912_nকোটা সংস্কার চাই : জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে একটা পেজে নাহিদ সৈকত লিখেছেন, ‘হল আন্দোলনের কথা মনে আছে? এই ছবিটি কেউ ভোলেননি তো? একবার ভাবুন তো! স্যার না থাকলে আর অন্য একজন স্যার কি আমাদের জন্য এভাবে রাবার বুলেট মাথা পেতে নিতেন? ইংরেজি বিভাগ তথা সব শিক্ষার্থীরা সেদিন কেঁদেছিলাম, আজ ও কাঁদছি, নাসির স্যারকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন,যে প্রকাশনা স্যার প্রত্যাহার করেছেন,অর্থাৎ যে প্রকাশনার কোন অস্তিত্ব নেই,যিনি আমাদের বিপদে আমাদের পাশে ছিলেন বট বৃক্ষের মত আগলে রেখেছেন,তার জন্য আমাদের কিছুই করার নেই?’
31369592_1811970522158003_8026794526146297856_nএদিকে চকরিচ্যুত শিক্ষক নাসির নাসির উদ্দিন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘BUET এ সানি হত্যার প্রতিবাদ - চাকুরিচ্যুত। জগন্নাথে ছাত্রদের ন্যায্য দাবিতে সমর্থন-চাকুরিচ্যুত। এই বাংলাদেশে সায়ত্ত্বশাসন-পাবলিক বিশ্ববিদ্যালয়।’