১৯৫৪ সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও নিহত হন।
শেখ জামাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দি করা হয় তাকে। কিন্তু পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান। খবর বাসস।