বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে গেছে। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে। শনিবার এ ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাকর্মসূচিকে বাধা দেওয়ায় যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এবং সেই মামলায় সাজা দেওয়ার ঘটনায় সরকারের স্বৈচারাচারী মনোভাবের প্রকাশ ঘটেছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে গণঅভুত্থানের মধ্য দিয়ে জনতাই তাকে মুক্ত করে আনবে। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ পুরো বিএনপি কার্যালয় ঘিরে রাখে।