বিশেষ নিয়োগের মাধ্যমে প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করা হবে: মেনন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাশেদ খান মেননসমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ছাত্রদের আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী সব কোটা বাদ দেওয়ার ঘোষণা দিলেও প্রতিবন্ধীদের জন্য আদালা নিয়োগের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিশেষ নিয়োগের মাধ্যমে তাদের প্রতিষ্ঠিত করা হবে।’

শনিবার (২৮ এপ্রিল) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়ায় সুইড স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণ অলিম্পিকে আমরা গোল্ড মেডেল আনতে পারিনি। কিন্তু প্রতিবন্ধীদের অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি, তারা দেশের গৌরব বাড়িয়েছে। সুতরাং প্রতিবন্ধীরা দেশের বোঝা কিম্বা অভিশাপ নয়।’

Jhalakti-News-Photo-1-28-04-2018.docমন্ত্রী আরও বলেন, চাকরি দেওয়ার নাম করে অনেক প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্ব বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক রুহুল আমীন শেখ।