উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রবিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ দেওয়া হয়।
এর আগে সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। ১৫ ও ১৬ এপ্রিল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গাল্ফ শিল্ড-১ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দুদিন সৌদি আরব সফর করেন। এরপর প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন পৌঁছান। ১৯ এপ্রিল সিএইচওজিএম-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র দেওয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন তিনি। গত ২৩ এপ্রিল দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।
আরও পড়ুন- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী