মন্ত্রণালয়ের উপসচিব মুর্শিদা শারমিনের গত ৩০ এপ্রিলের তারিখে স্বাক্ষরিত আদেশ বৃহস্পতিবার (৩ মে) জারি করা হয়েছে।
ভুলক্রমে জারি করা আদেশে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে ৫০ দিনের ছুটি দেওয়া হয়েছিল। একই আদেশে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কালেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা বেগমকেও ওমরা পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন অথবা হস্তান্তরের তারিখ থেকে ২১ দিন ছুটি মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার নতুন করে জারি করা আদেশে অধ্যাপক নাছিমা বেগম এবং নতুন করে যিনি হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন তাকেও ছুটি দেওয়া হয়েছে। নোয়াখালীর চৌমহনী সরকারি এস এ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোকাদ্দেসুর রহমানকে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে ৫০ দিন ছুটি দেওয়া হয়।
সংশোধিত আদেশে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসের নাম বাদ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি কলেজ) ড. মোল্লা জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, আদেশ জারি হয়েছে, হজে যাওয়ার জন্য যিনি আবেদন জানিয়েছেছিলেন তার আবেদন অনুযায়ী ছুটি দিয়ে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য ৫০ দিনের দেওয়া হয়েছিল তা ভুলক্রমে। গত ৩০ এপ্রিল স্বাক্ষরিত আদেশটি সংশোধন করে আবার ওয়েব সাইটে দেওয়া হয় বৃহস্পতিবার।
আদেশটি গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে জারি করা আদেশের স্মারক নম্বর- ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪। একই তারিখের স্বাক্ষরিত সংশোধিত আদেশের স্মরক নম্বর একই রয়েছে।
আরও পড়ুন-
সনাতন ধর্মাবলম্বী অরুন চন্দ্রকে হজে যেতে ৫০ দিন ছুটি!