রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা দুটো জিনিস চেয়েছিলাম। একটি হচ্ছে, রোহিঙ্গা ইস্যু এবং অন্যটি ওআইসির সংস্কার। আমরা দুটোই অর্জন করতে পেরেছি।’
তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে একটি মন্ত্রীপর্যায়ের কমিটি করা হবে। যেটি ওআইসিতে জাতিসংঘসহ অন্য সংস্থার সঙ্গে কাজ করে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়া, ওআইসির সংস্কার নিয়ে বাংলাদেশ এবং তুরস্ক একসঙ্গে কাজ করবে।
এবারের সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১২০টির বেশি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।