স্যাটেলাইটের উৎক্ষেপণ স্থগিত হওয়ার পর বৃহস্পতিবার (১০ মে) রাতে হিলটন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, ‘গ্রাউন্ড সিস্টেমে ত্রুটিজনিত কারণে আজ (১০ মে) স্যাটেলাইট উৎক্ষেপণ হয়নি। পুরো বিষয়টি কম্পিউটার নিয়ন্ত্রিত। কম্পিউটার ইতিবাচক সংকেত না দেওয়ায় উৎক্ষেপণ স্থগিত করা হয়। শুক্রবার (১১ মে) নির্ধারিত সময়ে উৎক্ষেপণের চেষ্টা করা হবে।’
নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার (১১ মে) যুক্তরাষ্ট্রের সময় বিকাল ৪টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে) আবারও স্যাটেলাইট উ্ৎক্ষেপণের চেষ্টা করবে স্পেসএক্স।