রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ‘বাংলা ট্রিবিউন’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি এই অনলাইন পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গণমাধ্যম জাতির বিবেক। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে মুক্ত পরিবেশে সংবাদ ও অভিমত পরিবেশনে গণমাধ্যমের দায়িত্বশীলতা অনেক বেশি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই অনলাইন পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি জাতিগঠনে অবদান রাখবে, প্রত্যাশা করি।
আমি ‘বাংলা ট্রিবিউন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
মো. আবদুল হামিদ