স্পিকারের বাণী

স্পিকার শিরীন শারমিন চৌধুরীঅতি অল্প সময়ে পাঠকের গ্রহণযোগ্যতা ও ভালোবাসা অর্জন করে নেওয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর চতুর্থ বর্ষপূর্তিতে জানাই আন্তরিক শুভেচ্ছা। চার বছরের প্রচেষ্টায় এই সংবাদমাধ্যমটি আমাদেরও ভীষণ প্রিয় হয়ে উঠেছে। তথাকথিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মতো স্রোতে গা না ভাসিয়ে বাংলা ট্রিবিউন গুজব ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থেকে আমাদের মুগ্ধ করেছে সব সময়।
বাংলা ট্রিবিউন-এর কার্যক্রমে দেখেছি তারুণ্যের জয়গান। প্রতিষ্ঠানটি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করেই এগিয়ে যাচ্ছে।
অন্যান্য সংবাদমাধ্যমের মতো শুধু সংবাদ প্রকাশের মাধ্যমেই বাংলা ট্রিবিউন দায়িত্ব শেষ করেনি। জরিপ, নিয়মিত বৈঠকি, বিভিন্ন সামাজিক আয়োজনের মাধ্যমে বাংলা ট্রিবিউন সমাজ সংস্কারেও ভূমিকা রেখে আসছে।
আমি বাংলা ট্রিবিউন-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন হয়ে সংবাদ প্রচার করে যাক, দেশের সমৃদ্ধি, তারুণ্যের অর্জন, আমাদের সব সুখ ও আনন্দের  খবর বাংলা ট্রিবিউন সবার আগে প্রকাশ করুক- এই শুভকামনা রইলো।

শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন। বাংলাদেশ চিরজীবী হোক।

ড. শিরীন শারমিন চৌধুরী