বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ-জাপান

রোহিঙ্গা ও আরও কিছু দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য জাপান সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর আমন্ত্রণে মাহমুদ আলী রবিবার (১৩ মে) টোকিও পৌঁছান। আজ (সোমবার) বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এ ছাড়া, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ অন্যান্য নেতাদের সঙ্গে মাহমুদ আলীর দেখা করার কথা রয়েছে।

গত আট মাসের মধ্যে বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীর এটি তৃতীয় সাক্ষৎ হবে। উভয় মন্ত্রী গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন। এর আগে গত নভেম্বরে তারো কোনো রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিলেন।

রোহিঙ্গা ও উন্নয়ন সহযোগিতা নিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশ আলাপ করতে চায়। অন্যদিকে, সম্মানজনক ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজন করতে চায় জাপান এবং এর জন্য বাংলাদেশের সমর্থন চায় দেশটি। এ ছাড়া, জাপান ২০২৩-২৪ পিরিয়ডে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হতে চায় এবং তার জন্যও টোকিওয়ের ঢাকার সমর্থন দরকার।