যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সি-১৩০জে মডেলের এয়ারক্রাফট বিক্রি করেছে। এয়ারক্রাফটির রক্ষণাবেক্ষণে মার্শাল অ্যারোস্পেসের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী গত ১০ মে চুক্তি হয়।
ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে দুই দেশের সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর একজন মুখপাত্র ওই পত্রিকাকে জানান, সি-১৩০ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাছাড়া সি-১৩০ এর B থেকে J এর অন্য মডেলগুলো নিয়েও আমরা পরিকল্পনা শুরু করেছি। তিনি আরও বলেন, অ্যারোস্পেস ১৯৬৬ সাল থেকে বিমানে কারিগরি সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে আসছে; যা আমাদের বিশ্বাসকে আরও শক্ত করেছে।
চুক্তি অনুযায়ী, মার্শাল সামগ্রিক মেরামত, লজিস্টিক সহয়তা ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস দেবে। কোম্পানিটি মডিফিকেশনের জন্য ডিজাইন, উন্নয়ন ও বর্জ্য অপসারণের ক্ষেত্রেও আলাদা সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে।