ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,বুধবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেলে জানানোর অনুরোধও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা গেলে এসব নম্বরে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন করত বলা হয়েছে।