দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘মাদক নির্মূল অভিযান’ শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় এ বৈঠকি শুরু হয়।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে তা লাইভ দেখা যাচ্ছে।
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন মানবাধিকার কর্মী নূর খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অপু উকিল, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু।