শনিবার (২ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরীর নারীদের জন্য বাস সার্ভিস ‘দোলন চাঁপা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক কারণে একটি দল মাদকবিরোধী অভিযানের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ যদি ভিকটিম হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কারণে একটি দল এ অভিযানের বিরোধিতা করছে। তাছাড়া এ অভিযানে দেশের মানুষ খুশি।’
বাংলাদেশে এই প্রথম বেসরকারি উদ্যোগে নারীদের জন্য বিশেষ সার্ভিসের ব্যবস্থা করেছে র্যাংগস গ্রুপ। মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে এ বাস চলাচল করবে। এই সার্ভিসে আপাতত ১০টি বাস রয়েছে। ভবিষ্যতে ৬০টি বাস নামানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে র্যাংগস গ্রুপের চেয়ারম্যান রব চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সোহানা রব চৌধুরী, এস এস গ্রিল, ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান বক্তব্য রাখেন।
আরও পড়ুন- একরামকে ‘হত্যা’ করা হয়ে থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী